আল্লাহর ৯৯ নাম নিয়ে দৃষ্টিনন্দন ভাস্কর্য তৈরি হয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাসস্ট্যান্ড মোড়ে। দৃষ্টিনন্দন এ ভাস্কর্যের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। সংসদ সদস্য নিজেই দৃষ্টিনন্দন আল্লাহর গুণবাচক ৯৯ নাম খচিত ভাস্কর্যটির ড্রয়িং ও ডিজাইন করেছেন। সমতল রাস্তা থেকে ৩০ ফুট উচ্চতা এবং ১৪ ফুট গোল চত্বরে নির্মিত এ স্তম্ভে আল্লাহর গুণবাচক ৯৯ নাম খোদাই করে লেখা ছাড়াও ছয়টি আরবি ক্যালিওগ্রাফি টেরাকোটাসমৃদ্ধ। স্তম্ভের চূড়ায় লেখা রয়েছে ‘আল্লাহু’।
মুরাদনগর উপজেলা সদরে এ ভাস্কর্য তৈরি হওয়ায় ‘আল্লাহু চত্বর’-এ বাড়ছে দর্শনার্থীদের ভিড়। কুমিল্লা জেলার মধ্যে এ চত্বরটি বড় এবং ভাস্কর্যটি সবচেয়ে উঁচু। মুরাদনগর উপজেলা সদরের জিরো পয়েন্টে পাথরে খোদাই করা মহান আল্লাহর ৯৯ নামের ভাস্কর্যটি বাহারি আলোকসজ্জার কারণে দিনের চেয়ে রাতেই দেখতে বেশি সুন্দর। যা দেখতে সন্ধ্যা হতেই ভিড় জমান দর্শনার্থীরা। মুরাদনগর থানা পুলিশ এ ভাস্কর্যটি রক্ষণাবেক্ষণে নিয়োজিত।

0 Comments